মালদা

বোমাবাজি ও গোলাগুলিতে উত্তাল কালিয়াচক থানার অন্তর্গত সিলামপুরের ত্রিমোহিনী গাঙ্গানি এলাকায়

বাজার দখলকে কেন্দ্র করে বোমাবাজি ও গোলাগুলিতে চাঞ্চল্য ছড়াল কালিয়াচক থানার অন্তর্গত সিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত ত্রিমোহিনী গাঙ্গানি এলাকায়। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। জানা যায় ওই এলাকার তালতলা বাজার দখল করাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে গোন্ডগোল বাধে। তার মধ্যে সিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের উপপ্রধান তিনি বর্তমানে প্রধান পদে রয়েছেন আনুয়ার সেখ। আর অন্যদিনে ফারুক সেখ ও তহিদুর সেখ তার সম্পর্কে দুই ভাই তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মী। অভিযোগ বুধবার আনুয়ার সেখ ফারুক সেখ এর মিষ্টির দোকান ভেঙে দেয়।আর আজ সকাল থেকে দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চলে বোমা গুলির লড়াই। প্রায় ৫০ টা বোম মারা হয় ও ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালানো হয়। বোমাবাজির কিছুক্ষণের মধ্যে নিঃশব্দ হয়ে পরে গোটা এলাকা। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা ও বেশ কিছু বোমার খোসা উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। থমথমে পরিবেশ এলাকায়। প্রায় জনশূন্য হয়ে পড়েছে গোটা এলাকা।